ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মণিরামপুরে ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই

প্রজন্ম২৪

, মণিরামপুর

প্রকাশ : শনিবার, ২৫ জুলাই,২০২৬, ০৯:১১ পিএম
মণিরামপুরে ইমামকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই

যশোরের মণিরামপুরে ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন আমানুল্লাহ (৫৫) নামে এক মসজিদের ইমাম। হামলার পর তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শনিবার ভোররাতে খেদাপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহত আমানুল্লাহ স্থানীয় কৃষ্ণবাটি গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি হেলাঞ্চি বাজার মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ভোরে মোটরসাইকেলে করে মসজিদে যাচ্ছিলেন আমানুল্লাহ। পথে দুর্বৃত্তরা রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয় চেয়ারম্যান জানান, তিনি হাসপাতালে গিয়ে আহত ইমামের খোঁজ নিয়েছেন এবং তার শারীরিক অবস্থা ভালো নয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আলেক উদ্দিন প্রজন্ম২৪ কে জানান, আহত ব্যক্তির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
খেদাপাড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ইমামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)