প্রজন্ম২৪
, রাঙামাটি
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষ কেতু চাকমা এবং একই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) দুপুরে রাঙামাটি শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিন জানান, দুপুরে শহরের কোর্টবিল্ডিং এলাকায় হোটেল কসমসের পাশে একটি ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসার সময় তাদের গ্রেপ্তার করে পুলিশ। তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদক।
প্রসঙ্গত, বৃষ কেতু চাকমা ২০১৪ থেকে ২০১৮ সাল অবধি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।