প্রজন্ম24 ডেস্ক
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ৭৪টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ। ওই আসনে মোট ১৭৭ কেন্দ্র রয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ফলাফল পাওয়া যায়। প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ পেয়েছেন ১ লাখ ২ হাজার ১১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ পেয়েছেন ৪৫ হাজার ৭৩ ভোট।
এতে সালাহউদ্দিন আহমদ ৫৭ হাজার ৪৬ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। এ আসনে এবারের ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন। তার মধ্যে পুরুষ ২ লাখ ৯০ হাজার ২৭৫ জন ও মহিলা ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯২ জন।