প্রজন্ম 24 ডেস্ক
ছবি: সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ।
রোববার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ সহযোগিতামূলক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা একটি সুস্থ ও সবল জাতি গঠনে কাজ করছি। এ লক্ষ্যে ডব্লিউএইচও-এর সহযোগিতা আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।”
এ সময় ডব্লিউএইচও-এর বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ সরকারের স্বাস্থ্য খাতের সাম্প্রতিক পরিকল্পনার প্রশংসা করেন। তিনি আগামী দিনগুলোতে জনস্বাস্থ্য উন্নয়ন, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় স্বাস্থ্য খাতের চলমান কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়।