ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ওয়ালটন হাই-টেকে পণ্য উৎপাদনে অবদান রাখায় দুই শতাধিক পুরস্কৃত

প্রজন্ম24 ডেস্ক:

প্রকাশ : রবিবার, ১ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:২৬ পিএম
ওয়ালটন হাই-টেকে পণ্য উৎপাদনে অবদান রাখায় দুই শতাধিক পুরস্কৃত

prajanma24 এমপ্লয়ি অব দ্য মান্থ’ পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে ওয়ালটন গ্রুপের ভাইস-চেয়ারম্যান নূরুল আলম রেজভী এবং ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম। ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠানে কর্মরতদের কর্মস্পৃহা, উৎসাহ-উদ্দীপনা ও সৃজনশীলতা বৃদ্ধির অংশ হিসেবে এবার ২১১ জনকে ‘বেস্ট এমপ্লয়ি’ পুরস্কার দিয়েছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রতিষ্ঠানে তাদের ডেডিকেশন, প্যাশন, পরিশ্রম ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেড কোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ‘এমপ্লয়ি অব দ্য মান্থ অ্যাওয়ার্ড’ তুলে দেন ওয়ালটন গ্রুপের ভাইস-চেয়ারম্যান নূরুল আলম রেজভী এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী ও অ্যাকটিং হেড অব অ্যাডমিন তানভির আহমেদসহ হেডকোয়ার্টার্সের বিভিন্ন পর্যায়ের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।
এদিকে চলতি বছরের জানুয়ারি মাসজুড়ে ওয়ালটন হেডকোয়ার্টার্সে কর্মরত সদস্যদের জন্য নির্ধারিত ডাইনিংয়ে ‘ক্লিন ইওর প্লেট’ শিরোনামে একটি ক্যাম্পেইন পরিচালিত হয়। এর উদ্দেশ্য, খাবারের অপচয় রোধে জনসচেতনতা বৃদ্ধি। এর আওতায়, দীর্ঘ ১ মাস গোপনে পরিদর্শন করা হয় সদস্যদের খাবর গ্রহণের প্রক্রিয়া। এ সময়ের মধ্যে যারা কোনো খাবার অপচয় করেননি তাদের মধ্যে থেকে সেরা ১০ জনকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
এ দিন সদস্যদের মধ্যে খাবার অপচয় রোধে সচেতনতা বৃদ্ধি এবং খাবার গ্রহণে নিয়মানুবর্তিতা উৎসাহিত করতে ওয়ালটনে কর্মরত সাধারণ সদস্যদের সঙ্গে সাধারণ ডাইনিংয়ে খাবার খান ওয়ালটনের এমডি। এ সময় সাধারণ সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম বলেন, ‘‘ওয়ালটনে কর্মরত সদস্যগণ প্রতিষ্ঠানের প্রাণ। তারা ভালো থাকলে প্রতিষ্ঠান ভালো থাকবে। আপনাদের সম্মিলিত ও নিরলস প্রচেষ্টায় ওয়ালটন বাংলাদেশসহ বিশ্ববাজারে সাফল্যের শিখরে পৌঁছাতে পারবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেরা কর্মীদের পুরস্কৃত করার এই ধারাবাহিকতা চলমান থাকবে।’
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। নিজস্ব ব্যবস্থাপনায় নিজস্ব শিল্পী ও কর্মীগণ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)