ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বন্যা দুর্গতদের পাশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৮:৪৯ পিএম
বন্যা দুর্গতদের পাশে  প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

prajanma24 বন্যা দুর্গতদের পাশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছবি: সংগৃহীত

সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির দুর্গম উপজেলা দীঘিনালার কবাখালী ইউনিয়নের প্রায় ১২০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্রগ্রাম ও পার্বত্য অঞ্চলের বন্যা দুর্গতদের উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের সমন্বয়ক এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
পরে হাচিনসপুর হয়ে মোটরসাইকেলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত তারাবুনিয়ার বিস্তৃত ধানক্ষেত এলাকা পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে পাশে থাকার কথা ব্যক্ত করেন।
বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি পৌঁছে জেলা প্রশাসকের কার্যালয়ে জুলাই দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। সেখান থেকে জেলা সার্কিট হাউসে বিভিন্ন দপ্তর প্রধানের সাথে বন্যা পরবর্তী পুনর্বাসন, পাহাড়ি এলাকার প্রতিটি যোগাযোগ ব্যবস্থা, কৃষকের ক্ষতি পুষিয়ে দেয়া, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার প্রয়োজনে যা যা করা প্রয়োজন; জনস্বার্থের প্রতিটি বিষয়ে আলোচনা করেন। পরে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন। দুপুরে খাগড়াছড়ি পৌর এলাকার মুসলিম পাড়ায় ত্রাণ বিতরণ শেষে চেঙ্গী নদী পরিদর্শন করেন। এই নদীর পানিতে প্লাবিত হয় খাগড়াছড়ির মুসলিম পাড়াসহ আশেপাশের এলাকা

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)