ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সহজে ব্রকলির পাকোড়া বানানোর উপায়

প্রজন্ম24ডটকম

প্রকাশ : শুক্রবার, ২৩ জানুয়ারি,২০২৬, ০৬:৩৫ পিএম
সহজে ব্রকলির পাকোড়া বানানোর উপায়

prajanma24 সহজে ব্রকলির পাকোড়া বানানোর উপায় ছবি: সংগৃহীত

শীতের সবজি ব্রকলি দিয়ে বানিয়ে নিতে পারেন সুস্বাদু পাকোড়া। অল্প কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই মজাদার নাস্তা। জেনে নিন রেসিপি।

উপকরণ
ব্রকলি: ১টি
বেসন: ১ কাপ
কর্নফ্লাওয়ার: ১ কাপ
ডিম: ১টি
আদা বাটা: ১ চা-চামচ
রসুন বাটা: ১ চা-চামচ
হলুদ গুঁড়া: ১ চা-চামচ
মরিচ গুঁড়া: ১ চা-চামচ
ধনেপাতা কুচি: পরিমাণ মতো
জিরা গুঁড়া: ১ চা-চামচ
গরম মসলা: ১ চা-চামচ
কাশ্মীরী মরিচ গুঁড়া: ১ চা-চামচ
চিনি ও লবণ: স্বাদমতো
বেকিং পাউডার: ১ চা-চামচ
বিট লবণ: সামান্য পরিমাণ
হিং: আধা চামচ
কালিজিরা: ১ চা-চামচ
প্রথম ধাপ;
ব্রকলি কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। এরপর ফুটন্ত পানিতে সামান্য বেকিং পাউডার দিয়ে তাতে ব্রকলি ছেড়ে দিন। ব্রকলি ৫ মিনিট সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন।
দ্বিতীয় ধাপ
একটি বাটিতে ব্রকলি বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে বেটার তৈরি করুন। এবার বেটার ১ ঘণ্টা ঢাকনাসহ রেখে দিন। পরে সেদ্ধ ব্রকলি বেটারে ডুবিয়ে গরম তেলে সোনালি করে ভেজে নিন।

পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে বিট লবণ ছিটিয়ে পরিবেশন করুন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)