ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাঙ্গামাটিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

রোকসানা আক্তার পিংকি

, রাঙ্গামাটি

প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল,২০২৬, ০৭:৫৮ পিএম
রাঙ্গামাটিতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

রাঙ্গামাটিতে সপ্তাহ ব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান শেষ হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) সকালে রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে জেলা সিভিল সার্জেন কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
সিভিল সার্জন নুয়েন খীসার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন অমিত দে, জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা তথ্য অফিসার উপ-পরিচালক রাহুল বণিক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনুকা খীসা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের জন্য সুষম ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত অত্যন্ত জরুরি। সুস্থ জাতি গঠনে সুষম ও পুষ্টিকর খাদ্য অপরিহার্য।
বক্তারা পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)