ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মনিরামপুরে জমি বিরোধে ভাইদের কুড়ালের কোপে আহত ১

প্রজন্ম২৪ ডেস্ক

, মনিরামপুর

প্রকাশ : শুক্রবার, ২৭ মার্চ,২০২৬, ০৮:৩৬ পিএম
মনিরামপুরে জমি বিরোধে ভাইদের কুড়ালের কোপে আহত ১

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ মোবারকপুর গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আপন বড় ভাইয়ের কুড়ালের আঘাতে শফিকুল ইসলাম রনি (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) দুপুর ১২টার দিকে মনিরামপুর রাজগঞ্জ মোবারকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শফিকুল ইসলাম রনি ওই গ্রামের মৃত তোফায়েল দফাদারের ছেলে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল তার বড় ভাই রবিউল ইসলাম (৪৫) ও মুকুল (৪৩)-এর সঙ্গে। এর জেরে ঘটনার দিন বিবাদীরা রনির বাড়িতে এসে তাকে কুড়াল দিয়ে মাথায় কোপ দেয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
পরে স্থানীয় স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)