প্রজন্ম২৪
, রাঙ্গামাটি
ঢাকা মেডিকেল কলেজে দালাল-বিরোধী অভিযানের নামে সম্প্রতি ওষুধ কোম্পানির প্রতিনিধিদের গ্রেপ্তারের প্রতিবাদে রাঙ্গামাটিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) রাঙ্গামাটি, ফার্মাসিউটিক্যালস এরিয়া ম্যানেজার ফোরাম, রাঙ্গামাটি এবং রানিহাট ফারিয়ার যৌথ উদ্যোগে সোমবার (১১ মে) সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ম্যানেজার ফোরামের প্রধান উপদেষ্টা মোঃ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার ফোরাম সহ সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সেলিম ।
এসময় বক্তব্য রাখেন, রাঙামাটি এরিয়া ম্যানেজার ফোরাম সভাপতি মোঃ সেলিম, , এরিয়া ম্যানেজার ফোরাম এর উপদেষ্টা পংকজ কুমার দাস, রাঙামাটি ফারিয়ার সভাপতি প্রান্তর চাকমা, রাণীর হাট ফারিয়ার সভাপতি আবুল বাসারসহ আরো অনেকে।
ম্যানেজার ফোরামের প্রধান উপদেষ্টা মানববন্ধনে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল হিসেবে আখ্যা দেওয়া এবং প্রশাসনিক হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ৫ লাখের ও বেশী উচ্চ শিক্ষিত লোক এই পেশার সাথে জড়িত। যারা আমাদেরকে হেনস্থা করছে তারা এই শিল্পকে ধ্বংস ও মেধা শূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
বক্তারা ঔষধ কোম্পানীর চাকরির নিশ্চিয়তা, ন্যায্য অধিকার ও কাজের নিরাপদ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।