ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভোট চাইতে বিএনপি সমর্থকদের বাড়িতে জামায়াত: ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রজন্ম24.com

প্রকাশ : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি,২০২৬, ০৯:৩৫ পিএম
ভোট চাইতে বিএনপি সমর্থকদের বাড়িতে জামায়াত: ধাওয়া-পাল্টা ধাওয়া

prajanma24 ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি সমর্থকদের বাড়িতে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ভোট চাইতে যাওয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়হর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় সূত্র জানায়, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াতে ইসলামীর একদল নারী কর্মী বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া গ্রামে বিএনপি সমর্থকদের বাড়িতে গিয়ে নারী ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান। এতে দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। বিষয়টি জানতে পরে জামায়াতের নেতাকর্মীরা প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে যান। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিএনপি সমর্থক ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
একপর্যায়ে জামায়াত নেতাকর্মীদের মোটরসাইকেল ও প্রাইভেটকার ভাঙচুরের ঘটনা ঘটে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার কর বলেন, বিএনপি সমর্থকদের বাড়িতে ভোট চাইতে যাওয়া উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)