ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাত ১০টা পর্যন্ত মার্কেট-দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ১১:২৭ পিএম
রাত ১০টা পর্যন্ত মার্কেট-দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত

আগামী ১২ই মে থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান তিনি। হেলাল উদ্দিন বলেন, ঈদুল আজহা উপলক্ষে আমরা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতে সরকারের কাছে আবেদন করেছিলাম।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী আমাকে অবহিত করেছেন, আগামী ১২ই মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, দোকান ও বিপণিবিতানে কোনো ধরনের আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না।
এর আগে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সৃষ্টি পরিস্থিতিতে গত ৬ই এপ্রিল জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান বন্ধের নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। ওইদিন মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)