ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ত্রয়োদশ সংসদ নির্বাচন : ভোটার উপস্থিতি ৬০.৬৯ শতাংশ : ইসি

প্রজন্ম24 ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি,২০২৬, ০৬:৪০ এ এম
আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:০১ এ এম
ত্রয়োদশ সংসদ নির্বাচন : ভোটার উপস্থিতি ৬০.৬৯ শতাংশ : ইসি

prajanma24 ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ভোটার উপস্থিতির হার দাঁড়িয়েছে ৬০ দশমিক ৬৯ শতাংশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এ তথ্য জানায়। ইসি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট প্রদত্ত ভোটের হার ৬০.৬৯ শতাংশ। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট পড়েছে ৮০ দশমিক ১১ শতাংশ, যার মধ্যে বৈধ ভোটের হার ৭০ দশমিক ২৫ শতাংশ।
গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রক্রিয়া শুরু হয়। এবারের নির্বাচনে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৫ জন ভোটারের মধ্যে প্রায় ৪ কোটি তরুণ প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান।
প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন প্রবাসী বাংলাদেশিরা। একই ব্যবস্থায় ভোট দেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও বন্দিরাও।
বৃহস্পতিবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সম্পন্ন হয়েছে। চলছে ফলাফল গণনা। বেশ কয়েকটি আসনের ফল বেসরকারিভাবে ইতোমধ্যে ঘোষণা হয়েছে। ২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ১৭৮টির বেসরকারি ফল পাওয়া গেছে। যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেড়শটির বেশি আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীও অর্ধশতাধিক আসন লাভ করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)