ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : সোমবার, ২০ জুলাই,২০২৬, ০৯:০৩ পিএম
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রান্তিক মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও উন্নত, সহজলভ্য ও মানসম্মত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চিকিৎসকদের রোগীদের চিকিৎসা প্রদানে আরও আন্তরিক হওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।
সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এটাই প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে গিয়ে বৈঠক করলেন।
বৈঠকের শুরুতে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে স্বাস্থ্যখাতের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চান প্রধানমন্ত্রী। তারা জানান, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যখাত সংকটের মুখে পড়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণে সরকার নিরলসভাবে কাজ করছে।
বৈঠকে উপজেলা পর্যায়ে চিকিৎসকদের দায়িত্বে অবহেলা এবং রোগীদের কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজ করতে হবে। সরকারি হাসপাতালে যেন কোনো ভোগান্তি ছাড়াই মানুষ চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পায়। সরকারি হাসপাতালকেই মানুষের আস্থার একমাত্র ঠিকানায় পরিণত করতে হবে।
কিডনি রোগীদের চিকিৎসাসেবা উন্নয়নে জেলা পর্যায়ে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টারগুলোকে ৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা জানান। এ লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। অবকাঠামো সম্প্রসারণ, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং নতুন ভবনের নকশা উপস্থাপন করেন গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)