ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএর ৩ কোটি ১২ লাখ টাকার সহায়তা

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০৯:৪৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ৫ মে,২০২৬, ০৯:৫৩ পিএম
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএর ৩ কোটি ১২ লাখ টাকার সহায়তা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে চট্টগ্রামে ৩ কোটি ১২ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড।
মঙ্গলবার (০৫ মে ২০২৬) বিকাল ৩টায় চট্টগ্রামের নতুনপাড়াস্থ বিআরটিএ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ও জেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৭২টি পরিবারের মধ্যে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে নিহত ৫৪টি পরিবারের মাঝে ২ কোটি ৭০ লাখ টাকা এবং আহত ১৮টি পরিবারের মাঝে ৪২ লাখ টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোরশেদুল আলম কাদেরী, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন আহমেদ, বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-১ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অলি আহাম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। এ ধরনের দুর্ঘটনায় অনেক পরিবার উপার্জনক্ষম সদস্য হারিয়ে চরম সংকটে পড়ে।
তারা আরও জানান, বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক আর্থিক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের পুনর্বাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।
একই সঙ্গে বক্তারা সড়ক নিরাপত্তা জোরদার এবং দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সকল পক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)