ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শহীদ প্রেসিডেন্ট জিয়া ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ১০:৩৯ পিএম
শহীদ প্রেসিডেন্ট জিয়া ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী।
শনিবার (২২ আগস্ট) দুপুর ৩টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।
এ সময় নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্য ড. আবদুল মঈন খান, সাচিং প্রু জেরী, এম রশিদুজ্জামান মিল্লাত, হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত দুই নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।
এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের সার্বিক কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন