ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভাসানটেক, করাইল ও সাততলা বস্তির প্রায় এক হাজার মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ১০:৪২ পিএম
ভাসানটেক, করাইল ও সাততলা বস্তির প্রায় এক হাজার মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

রাজধানীর ভাসানটেক, করাইল ও সাততলা বস্তি এলাকার প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দিনব্যাপী এ কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ ও চশমা সরবরাহ করা হয়। পাশাপাশি ছানি রোগীদের শনাক্ত করে প্রয়োজনীয় ক্ষেত্রে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থাও করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক শাহ মুহাম্মদ আমান উল্লাহ, পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম, পরিচালক কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, পরিচালক প্রকৌশলী একেএম জহিরুল ইসলামসহ চিকিৎসক, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা।
আয়োজকরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে নিম্নআয়ের অনেক মানুষ সময়মতো প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে ছানি ও দৃষ্টিশক্তিজনিত সমস্যায় আক্রান্ত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও জানান, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে কোনো মানুষ যেন প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন—এই মানবিক দায়বদ্ধতা থেকেই কর্মসূচিটির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচিতে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন