ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মনিরামপুরে আলমসাধু উল্টে চালক নিহত, আহত ১

রাজগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ : বুধবার, ৪ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:২৮ পিএম
মনিরামপুরে আলমসাধু উল্টে চালক নিহত, আহত ১

যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় আলমসাধুর চালক মো. অহিদুর রহমান (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের আপন ভাই তহিদুর রহমান (২৫) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে যশোর-মনিরামপুর সড়কের সতীঘাটা কামালপুর জামে মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত অহিদুর রহমান মনিরামপুর থানার আমিনপুর মোল্লাপাড়া গ্রামের মৃত নুরুজ্জামান খোকনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- ভোরে মনিরামপুর থেকে আলমসাধু চালিয়ে যশোর সদর উপজেলার দিকে আসছিলেন দুই ভাই। পথে সতীঘাটা কামালপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার স্পিডব্রেকার অতিক্রম করার সময় দ্রুতগতির আলমসাধুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক অহিদুর রহমান প্রাণ হারান। দুর্ঘটনায় গুরুতর আহত হন তার ভাই তহিদুর রহমান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়- মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)