ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় তিনজন আটক

প্রজন্ম২৪

, পাইকগাছা

প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ০৮:২৭ পিএম
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় তিনজন আটক

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি ঘটনার ৩ জন কে আটকসহ চুরি যাওয়া সিসিটিভির সরঞ্জাম উদ্ধার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে (বৃহস্পতিবার১৬ এপ্রিল) রাতে গোপন অভিযান চালিয়ে পৌরসভার সরল গ্রামের মান্নান গোলদারের ছেলে ফয়সাল গোলদার (৩২), একই এলাকার শেখ সিদ্দিক মিস্ত্রির ছেলে রমজান শেখ (৩৩) ও বাতিখালী এলাকার জামাল গাজী ওরফে হরমুজ গাজীর ছেলে বাবু ওরফে এলিয়েন বাবু (২৮)। এসময় আটককৃতদের কাছ থেকে চুরি যাওয়া সিসিটিভির রাউডার ও অনু উদ্ধার করা হয়। থানা (ওসি) গোলাম কিবরিয়া জানান,চুরির ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী সরোয়ার হোসেন বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেন। যার মামলা নং ১০, ১৬/২০২৬। এ মামলায় আটক দেখিয়ে আটককৃত ৩ জন কে ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য গত ৫ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই চুরি ঘটনাটি ঘটে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)