ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২০ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাঙ্গামাটি হাম রুবেলা টিকা পাবে ৬৪ হাজার ৬৩১ শিশু

রোকসানা আক্তার পিংকি

, রাঙ্গামাটি

প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ০৮:১২ পিএম
রাঙ্গামাটি হাম রুবেলা টিকা পাবে ৬৪ হাজার ৬৩১ শিশু

জেলায় এবার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৪ হাজার ৬৩১ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় রাঙ্গামাটি সিভিলে সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আয়োজিত প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়। এ সময় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ এর লক্ষ্য, প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ নূয়েন খীসা।
সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা। এসময় ডেপুটি সিভিল সার্জন ডাঃ প্রতিম সেন, ডাঃ অমিত দে, সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সে জানানো হয়, আগামী ২০ এপ্রিল সোমবার থেকে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। জেলায় মোট টিকাদান কেন্দ্র ১,২৭২টি এবং ৩৫৪টি বিদ্যালয়ভিত্তিক টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিশুদের হামের টিকা দেয়া হবে। আগামী (১০ মে) পর্যন্ত হাম রুবেলা টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম-রুবেলা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। এ জন্য সকল অভিভাবককে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিকটস্থ কেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)