ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৬ জুন ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশুসহ নারীর মরদেহ উদ্ধার

প্রজন্ম২৪কম

প্রকাশ : বুধবার, ৩ জুন,২০২৬, ১০:০৯ পিএম
বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশুসহ নারীর মরদেহ উদ্ধার

prajanma24 বরগুনায় ডাকবাংলো থেকে ২ শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ছবি: সংগৃহীত

বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোর ৩য় তলা থেকে এক নারী এবং দুই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে বরগুনা থানা পুলিশ। বুধবার বিকাল ৫টার দিকে বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।


নিহত নারী স্মৃতি রানী, তার স্বামীর নাম দুলাল রায়, বরগুনা কালিবাড়ী এলাকার বাসিন্দা তারা। জেলা পরিষদ ডাকবাংলোর পার্টটাইম ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া দুই শিশু ওই নারীর সন্তান। পুলিশ সুত্রে জানা যায়, জেলা পরিষদ ডাকবাংলোর ৩ নম্বর কক্ষে আনুমানিক ৬ বছর বয়সী এক শিশু কন্যার মরদেহ বিছানার ওপর পড়ে থাকতে দেখা যায়। পরে পাশের ৪ নম্বর কক্ষের দরজা ভেঙে স্মৃতি রানী ও প্রায় ২ বছর বয়সী আরেক শিশু কন্যার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে। বরগুনা জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা ও অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোহাম্মদ ইব্রাহিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। বরগুনা থানার ওসি মো. আ. আলীম জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত করছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন