ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৬ জুন ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত অর্ধশত

প্রজন্ম২৪কম

প্রকাশ : বুধবার, ৩ জুন,২০২৬, ১০:০৫ পিএম
হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত অর্ধশত

হবিগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার দুপুরে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশীপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত তিনজনকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে কাশীপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় আর্জেন্টিনার সমর্থকেরা ২০ গোলে জয়ী হন। খেলা শেষে দুই পক্ষের মধ্যে বিতন্ডা দেখা দিলে তা স্থানীয়রা সমাধান করে দেন। এ ঘটনার জের ধরে বুধবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। আহততের মধ্যে ২২ জনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত তিনজনকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন