ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী পরাজিত হয়ে বিএনপি অফিসে নেতাকর্মীদের উপরে হামলা, অফিস ভাংচুর প্রতিবাদ অনুষ্ঠিত

প্রজন্ম24,পাইকগাছা,খুলনা

প্রকাশ : রবিবার, ১৫ ফেব্রুয়ারি,২০২৬, ১০:০৮ পিএম
জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী পরাজিত হয়ে বিএনপি অফিসে নেতাকর্মীদের উপরে হামলা, অফিস ভাংচুর প্রতিবাদ অনুষ্ঠিত

prajanma24 পরাজিত হয়ে বিএনপি অফিসে নেতাকর্মীদের উপরে হামলা, অফিস ভাংচুর প্রতিবাদ অনুষ্ঠিত ছবি: আমিনুল ইসলাম বজলু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গড়ইখালী ইউনিয়নে জামায়াতের প্রার্থী পরাজিত হয়ে ইউনিয়ন বিএনপি অফিসে নেতাকর্মীদের উপরে হামলা ও অফিস ভাংচুর করার প্রতিবাদে গড়ইখালীর সুড়িখালী অনুষ্ঠিত হয়।
জামায়াতকে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, তোমাদের অতীত ইতিহাস দেশের জনসাধারণ জানে, রক কেটে মানুষ খুন হামলা ভাংচুর করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চাও, সেই সুযোগ এই কয়রা-পাইকগাছায় তথা বাংলাদেশে দেয়া হবে না। নির্বাচন পরবর্তী তোমরা সনাতন ধর্মাবলম্বীদের ভয়ভীতি প্রদর্শন করে মহরা দিচ্ছো, রাড়ুলী ৯নং ওয়ার্ড বিএনপির সাধারন সাধারন আব্দুল মজিদ গাজী উপরে অতর্কিত হামলা করে গুরুতর আহত করেছো, নির্বাচনে গড়ইখালী পরাজিত হয়ে শান্তা বাজারের অফিস ভাংচুর করে নিজেদের পেশীশক্তি প্রদর্শন বিএনপি কোন নেতাকর্মী সমর্থক নিরবে মেনে নিবেনা। প্রতিটি আঘাতে দাঁত ভাংগা জবাব দেয়া হবে।
এর আগে তিনি কপিলমুনি, হরিঢালী, লতা, দেলুটি, সোলাদানা, গদাইপুর, রাড়ুলী, চাঁদখালী, লস্কর ইউনিয়নে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে বিপুল সংখ্যক ভোট দেয়ায় জনসাধারণের কৃতজ্ঞতা জানাতে তৃণমূলে ছুটে আসেন খুলনা -৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী।
তিনি বলেন আগামীর বাংলাদেশ বিনির্মানে দেশের মানুষ আস্থা রেখেছে বলেই বিএনপির এতবড় বিজয় অর্জন সম্ভব হয়েছে। আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি নাই, কিন্তু আপনারা আমাকে ভোট দিয়েছেন। আমি আপনাদের যে প্রতিশ্রুতি দিয়েছি, বিএনপি সরকার গঠনের পর পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করবো। নির্বাচনে আপনারা দিনরাত পরিশ্রম করেছেন। বিশেষ করে সনাতনী ভোটাররা যেভাবে আমাকে সমর্থন ও সহযোগিতা করেছেন, এই ঋন কোনদিন শোধ হবার নয়।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে আমি কথা দিয়েছিলাম আপনাদের ছেড়ে যাবো না। আমি আমার কথা রক্ষা করবো ইনশাআল্লাহ। কাউকে ভয় করার দরকার নাই। আপনাদের কেউ কিছু করতে পারবে না। আপনারা নির্ভয়ে চলবেন, নির্বিঘ্নে ব্যবসা করবেন।বিপদেআপদে, সুখে-দুঃখে আমি আপনাদের পাশে থাকবো। বিএনপি সরকার গঠন করলে সনাতনী সহ এই এলাকার সকল মানুষ শান্তিতে এবং নিরাপদে থাকবেন। আমি আপনাদের সাথে নিয়ে অবহেলিত এই জনপদের উন্নয়নে কাজ করতে চাই।
১৪ ফেব্রুয়ারী (শনিবার) দিনভর নির্বাচনী এলাকা পাইকগাছার বিভিন্ন ইউনিয়নে এলাকাবাসীর সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ-সব কথা বলেন। উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আশরাফুল ইসলাম নান্নু, এসএম শামীম কবির, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, জেলা বিএনপি নেতা শামসুল আলম পিন্টু, শেখ ইমাদুল ইসলাম, জিএম আব্দুস সাত্তার, খুলনা জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, বিএনপি নেতা তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, মোস্তফা মোড়ল, শেখ ইমামুল ইসলাম, আব্দুল মজিদ গোলদার, আসাদুজ্জামান ময়না, ইব্রাহিম গাজী, আবু মুছা সরদার, আমিনুর রহমান সরদার, ইমরান সরদার, লক্ষীরাণী গোলদার, বাসন্তী মন্ডল, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, শামীম জোয়ার্দার, মোল্লা ইউনুস আলী, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, যুবদল নেতা আবু হুরায়রা বাদশা, ওবায়দুল্লাহ সরদার, বিএম আকিজ উদ্দিন, ফয়সাল রাশেদ সনি, কিশোর কুমার মন্ডল, নাজমুল হুদা মিন্টু, নাজীর আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক স্বরজিৎ ঘোষ দেবেন, সদস্য সচিব সাদ্দাম হোসেন ও ওবায়দুল্লাহ সরদার প্রমুখ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)