ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরের তিনটি প্রোগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জিয়া খাল, মেডিকেল কলেজ ও জনসভায় যোগদিবেন কাল

দেবুল কুমার দাস

, বেনাপোল

প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ০৮:০৮ পিএম
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ০৮:৩৯ পিএম
যশোরের তিনটি প্রোগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  জিয়া খাল, মেডিকেল কলেজ ও জনসভায় যোগদিবেন কাল

সোমবার (২৭ এপ্রিল) যশোরের তিনটি প্রোগ্রামে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে উদ্বোধন করবেন বাবার স্মৃতি বিজরিত শার্শার উলাশি জিয়া খালের খনন কাজ ও দুপুরে যশোর পাঁচশ শর্য্যার মেডিকেল কলেজ এবং বিকালে যশোরে জনসভায় যোগ দিবেন তারেক রহমান। এ উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢাকা যেন যশোর ও শার্শা এলাকা। সেনা. রেব বিজিবি নেভিসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা আধুনিক মেটাল ডিটেক্টর ও প্রশিক্ষিত ডগ স্কোয়ার্ড দিয়ে তল্লাশি করছেন উলাশির জিয়া খালের উদ্বাধনী এলাকা।
দেশব্যাপি ২০ হাজার কিলোমিটার খাল খননের ধারাবাহিকতায খনন হচ্চে শার্শার উলাশি জিয়া খাল। এৰলাকার মানুষেরা ভাসছে খুশিতে। অনেকেই স্বপ্ন দেখছেন কখন আসবে সেই শুভক্ষন। সেদিনের স্বাক্ষী যারা শহীদ জিয়াউর রহমানের সাথে কেটেছেন খাল। আজ তার পুত্র দেশের প্রধান মন্ত্রী তারেক রহমানের সাথে কাটবেন খাল। এ যেন এক অন্যরকম অনুভুতি। উলাশির আবু হানিফ ও বেনাপোলের বকুল মাহবুব জানান স্মৃতি বড়ই মধুর ৫০ বছর আগে যে খাল কেটেছিল বাবা আজ তার পুত্র পুন খনন করছেন। এ যেন এক অন্যরকম আনন্দের। জিয়াউর রহমানের সাথে কেটেছেন খাল আজ তার পুত্রের সাথে কাটবেন সেই খাল মহা খুশি বলে জানান আবু হানিফ। তবে মুক্তা খাতুন ও মনির হোসেন বলেন এলাকার অসখ্য খাল রয়েছে অপদকলে এসব দখলমুক্ত করলেই আসবে সাফল্য।
এসব বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার ফজলে ওয়াহিদ জানান.প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষে সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। কঠোর নিরাপত্তা চাঁদরে পুরো এলাকা।
দীর্ঘ ৫০ বছরপর পূন খনন হতে চলেছে উলাশি জিয়া খাল।১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে চার কিলোমিটার দীর্ঘ
এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। খালটি খননে শার্শার ২৬ টি গ্রাম ও ৮ টি বিলের পানি নিষ্কাশন হতো । প্রায় ২২ হাজার একর জমি চাষাবাদের আওতায় আসে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)