ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর-৩ আসনে বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত জয়ী

প্রজন্ম24 ডেস্ক. যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি,২০২৬, ১১:০৩ পিএম
যশোর-৩  আসনে বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত জয়ী

যশোরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত যশোর-৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
১৯০টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী, হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে অনিন্দ্য ইসলাম অমিত পেয়েছেন মোট ১,৭৩,০২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল কাদের (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ১,৬৫,১২৯ ভোট। এতে অমিত ৭,৮৯৪ ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোর সদর উপজেলার (বাসুন্দিয়া ইউনিয়ন বাদে) মোট ভোটার সংখ্যা ছিল ৬,১৩,৪৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩,০৭,৫৪৯ জন এবং নারী ভোটার ৩,০৫,৯০১ জন।
ভোটগ্রহণের দিন সকাল থেকেই প্রায় সব কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং দিনভর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অন্যদিকে পরাজিত প্রার্থীর সমর্থকরাও ফলাফল মেনে নিয়ে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেন।
এ বিজয়ের মাধ্যমে যশোর-৩ (সদর) আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যুক্ত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)