প্রজন্ম২৪ ডেস্ক
, যশোর
শহরের খোলাডাঙ্গা কদমতলা মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণ নাশের হুমকির অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। এঘটনায় প্রধান অভিযুক্ত মনা নামে আটক থানা পুলিশের কাছে ।
মঙ্গলবার দুপুরে শহরের কদমতলা এলাকার একটি হোটেল থেকে মনাকে আটক করা হয়। তিনি খোলাডাঙ্গা কদমতলা এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। তবে এ ঘটনায় অভিযুক্ত মনার ছেলে ইমন, মেয়ে জুলি খাতুনসহ অন্য আসামিরা এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় রাশেদ খান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ইমন,জুলি খাতুনসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে।
রাশেদ খানের অভিযোগ,গালি-গালাজে বাধা দিলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করে।