ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদকের চালান জব্দ

প্রজন্ম২৪

, বেনাপোল

প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ০৯:১৩ পিএম
বেনাপোল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদকের চালান জব্দ

prajanma24 ছবি: দেবুল কুমার দাস

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ভারতীয় একটি পণ্যবাহী ট্রেনের বগির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩২০ বোতল এস্কাফ মাদক জব্দ করেছে বিজিবি ও রেলওয়ে পুলিশের সদস্যরা।।সোমবার (১৮ মে) রাত ১১ টার দিকে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সদস্যরা এ মাদকের চালানটি জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারিনি বিজিবি।বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন- ভারত থেকে পণ্যবাহী ট্রেনে মাদকের একটি বড় চালান বাংলাদেশে আসছে। এমন খবরে বিজিবির একটি দল বেনাপোল রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ট্রেনের বগির নিচে লুকিয়ে রাখা ৩২০ বোতল এস্কাফ মাদক জব্দ করে।এদিকে স্থানীয়দের অভিযোগ, বেনাপোল রেলস্টেশন এলাকার দূর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং কিছু অসাধু নিরাপত্তাকর্মীর যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদককারবারিরা ভারত থেকে ট্রেনযোগে এসব মাদক বাংলাদেশে নিয়ে আসছে। ভারতের বনগাঁ ও কলকাতা স্টেশন এলাকা থেকে মাদককারবারিরা ট্রেনের বগির ভেতর লুকিয়ে এগুলো বাংলাদেশে পাঠায়। ভারত থেকে ট্রেন বেনাপোল রেলওয়ে স্টেশনে পৌঁছালে গভীর রাতে স্থানীয় মাদককারবারিরা কৌশলে এগুলো নামিয়ে নেয়।
বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার আইনাল হোসেন জানান, বেনাপোল রেলওয়ে স্টেশনে ভারতীয় পণ্যবাহী ট্রেন থেকে মাদকের একটি চালান জব্দ করেছে বিজিবি ও রেলওয়ে পুলিশের সদস্যরা। এখন থেকে পণ্যবাহী ট্রেনে নজরদারি বাড়ানো হবে। কে বা কারা পণ্যবাহী ট্রেনে মাদক পাচার করছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)