ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাচার হওয়ার ৩ বছর পর -বেনাপোল দিয়ে দুই নারীকে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ

দেবুল কুমার দাস

, বেনাপোল

প্রকাশ : মঙ্গলবার, ১২ মে,২০২৬, ০৯:২৭ পিএম
পাচার হওয়ার ৩ বছর পর -বেনাপোল দিয়ে দুই নারীকে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ

prajanma24 পাচার হওয়ার ৩ বছর পর -বেনাপোল দিয়ে দুই নারীকে হস্তান্তর করল ভারতীয় পুলিশ ছবি: দেবুল কুমার দাস

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশী নারীকে দীর্ঘ তিনবছর সাঁজাশেষে আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার বিকেলে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে হস্তান্তর করেন বলে জানান বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী।
ফেরত আসারা হলেন,
বাগেরহাট জেলার খেজুর বাড়িয়া গ্রামের মৃত আলী হোসাইন খানের মেয়ে হ্যাপি খান, (৪৩) ও কাঞ্চন হাওলাদারের মেয়ে মারিয়া হাওলাদর (২৬)।
বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী আরো জানান, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা সীমান্তের চোরাপথে দালালদের মাধ্যমে
২০২৩ সালে রাতের আধারে ভারতে যায়।সেখানে তারা নয়া দিল্লিতে অবস্থান করেন এবং বাসা বাড়িতে কাজ করতেন।গতবছরের ১১ ডিসেম্বর দিল্লি পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে তাদেরকে আদালতে পাঠায়। আদালত তাদেরকে দমদম সেন্ট্রাল জেল পাঠায়।সেখানে তারা ০৫ মাস কারাভোগ করেন। অবশেষে দেশে ফেরেন তারা।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংগঠন যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধির তাদেরকে গ্রহন করে ফেরত আসাদের পরিবারের কাছে পৌঁছে দিবেন বলে জানান পুলিশ কর্মকর্তা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)