ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এমএম কলেজে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি অনুষ্ঠিত

প্রজন্ম২৪ ডেস্ক

, যশোর

প্রকাশ : বুধবার, ২০ মে,২০২৬, ০৯:১৯ পিএম
এমএম কলেজে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি অনুষ্ঠিত

prajanma24 এমএম কলেজে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলাম ছবি: সংগৃহীত

পরিবেশ রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পর্যায়ের এ উদ্যোগের অংশ হিসেবে বুধবার সকালে কলেজ ক্যাম্পাসজুড়ে ফলজ, ঔষধি ও বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।
কলেজের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ‘একজন ছাত্র, একটি গাছ’ কর্মসূচি হাতে নিয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বৃদ্ধি পাবে এবং নিরাপদ পরিবেশ সংরক্ষণে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যাবে।
আয়োজকরা জানান, দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন প্রায় ৪০ লাখ শিক্ষার্থীকে ধাপে ধাপে এ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ডা. হারুন অর রশিদ, প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মহসীন উদ্দীন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী হাফিজুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মহাদেব কুমার দাস এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক দুলাল মিয়া। এ ছাড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হোসেন ও সেক্রেটারি আনিসুর রহমানসহ বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)