ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরের শার্শায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

প্রজন্ম২৪

, বেনাপোল

প্রকাশ : শুক্রবার, ২২ মে,২০২৬, ১১:০৯ পিএম
যশোরের শার্শায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

যশোরের শার্শায় শ্বশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষণের অভিযোগে ধর্ষণ মামলার প্রধান আসামী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ।মিজানুর রহমান গহর (৬৫) উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে।তিনি বাদীনির শ্বশুর।
শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান,৩৩বছর বয়সের ওই গৃহবধু তার শ্বশুর মিজানুর রহমান গহরকে আসামি করে ০৯মে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার বাদীনির অভিযোগ,গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনের কলা বাগানে নিয়ে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মামলা রুজুর পর যশোরের পুলিশ সুপারের নির্দেশে এসআই (নিঃ) মোঃ আনিসুর রহমান তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-এর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে গত ২১মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে মিজানুর রহমান গহরকে গ্রেফতার করা হয়।
আসামিকে শুক্রবার বিকালে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)