ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খালেদা জিয়ার আদর্শই হবে আমাদের আগামীর চালিকাশক্তি: ড. মোশাররফ

প্রজন্ম24.com

প্রকাশ : শনিবার, ১৭ জানুয়ারি,২০২৬, ০৮:০৭ পিএম
খালেদা জিয়ার আদর্শই হবে আমাদের আগামীর চালিকাশক্তি: ড. মোশাররফ

prajanma24 সংগৃহীত ছবি ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রোল মডেল। তার রেখে যাওয়া আদর্শই হবে আমাদের আগামীর চালিকাশক্তি। এই মহান নেত্রীর আদর্শ অনুসরণ করেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে। দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই।
শনিবার (১৭ জানুয়ারি) দাউদকান্দি উপজেলা সদরে 'ড. মারুফ ভিলা' প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার রুহের শান্তি কামনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দাউদকান্দি পৌর বিএনপি ও অঙ্গসংগঠন এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
বেগম খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্মৃতিচারণ করে ড. মোশাররফ বলেন, তার নেতৃত্ব ও আদর্শের গুণাবলী বর্ণনা করা এই স্বল্প পরিসরে সম্ভব নয়।
দেশের কল্যাণে দেশনেত্রীর হঠাৎ চমকপ্রদ সিদ্ধান্ত দেখে মুগ্ধ হয়েছি, বিস্মিত হয়েছি। আগামীর নতুন বাংলাদেশ গড়তে বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও আদর্শকে দলের নেতাকর্মীদের গভীরভাবে অনুসরণ করতে হবে। তাহলেই সুস্থধারার পরিচ্ছন্ন রাজনীতি বিকশিত হবে।
তিনি বলেন, জাতীয় স্বার্থের বাইরে বেগম খালেদা জিয়া কখনও কাউকে ছাড় দেননি।

তার দেশপ্রেম ও দূরদর্শী ভাবনা ছিল সুদূরপ্রসারী। তিনি শুধু একটি দলের নেত্রী নয়, ছিলেন দলমত নির্বিশেষে আপামর জনগণের নেত্রী। তার আদর্শ ও দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞা সবার জন্য চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে খালেদা জিয়ার রুহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকারের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- প্রবীণ নেতা একেএম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাক সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, কেন্দ্রীয় যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. মামুন হোসেন ভুঁইয়া, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার প্রমুখ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)