ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাঙ্গামাটিতে মহান "মে দিবস" পালিত হয়েছে

প্রকাশ : শুক্রবার, ১ মে,২০২৬, ১১:২৪ পিএম
রাঙ্গামাটিতে মহান "মে দিবস" পালিত হয়েছে

মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মোবারক হোসেন।
এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ নুয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আলমগীর, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌং উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক থাকলে যে কোন কাজ সহজ হয়। শ্রমিকদের ঠকিয়ে কোন ভাবে দেশ ও সমাজের উন্নতি সম্ভব নয়। বক্তারা বলেন, শ্রমিক সংশ্লিষ্ট বিষয় গুলো আইনের ধারায় লিপিবদ্ধ না থেকে প্রতিটি শ্রমিকের সঠিক মূল্যায়ন করতে পারলেই মে দিবসের স্বার্থকতা উঠে আসবে।এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)