ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুই শতাধিক আসনে বিজয়ের প্রত্যাশা ; ক্ষমতার পথে বিএনপি

এসএম কবির

প্রকাশ : বুধবার, ১১ ফেব্রুয়ারি,২০২৬, ০৯:৩০ পিএম
দুই শতাধিক আসনে বিজয়ের প্রত্যাশা ; ক্ষমতার পথে বিএনপি

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে জাতীয় নির্বাচন। প্রচার-প্রচারণা, জনসভা, কৌশল নির্ধারণ এবং জোট রাজনীতির সমীকরণ সবকিছু মিলিয়ে জমে উঠেছে নির্বাচনী মাঠ। এ প্রেক্ষাপটে দলটি দুই শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বলেই আশা করা হচ্ছে । প্রশ্ন উঠেছে কেন এমন আত্মবিশ্বাস ? বাস্তবতা কতটা অনুকূলে ? সংগঠন ও মাঠপর্যায়ের তৎপরতা ও একাধিক জরিপে উঠে এসেছে এসব তথ্য।
বিএনপি দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সংগঠন পুনর্গঠনে জোর দিয়েছে বলে দলীয় সূত্রের দাবি। জেলা-উপজেলা থেকে ওয়ার্ড পর্যায়ে নতুন কমিটি, যুব ও ছাত্র সংগঠনের সক্রিয়তা, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার সব মিলিয়ে একটি সমন্বিত প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। দলটির নেতারা মনে করছেন, এই সাংগঠনিক শক্তিই তাদের বড় সম্পদ।
ইস্যুভিত্তিক রাজনীতি
দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, অর্থনৈতিক চাপ, সুশাসন ও গণতান্ত্রিক অধিকার এসব ইস্যুকে সামনে রেখে বিএনপি জনমত গঠনের চেষ্টা করেছেন। তাদের বক্তব্য, জনগণের দৈনন্দিন জীবনের সংকট নিরসনই নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠবে। সাধারণ ভোটারদের একাংশের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা রয়েছ এমন ধারণাও দলটির কৌশল নির্ধারকদের।
জোট রাজনীতির সমীকরণ
দুই শতাধিক আসনে বিজয়ের লক্ষ্য পূরণে জোট ও সমমনা দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আসন সমঝোতা, প্রার্থী বাছাই এবং কৌশলগত সমর্থন—এসব বিষয়ে সফল হওয়াতে বিএনপির সম্ভাবনা আরও জোরালো হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।
তরুণ ভোটার ও প্রবাসী প্রভাব
বাংলাদেশের বড় একটি অংশ তরুণ ভোটার। সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিএনপির প্রচারণা তরুণদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মতামত ও পরিবারের ওপর তাদের প্রভাবও নির্বাচনী ফলাফলে ভূমিকা রাখতে পারেন।
চ্যালেঞ্জ ও বাস্তবতা
তবে পথ একেবারে মসৃণ নয়। শক্ত প্রতিদ্বন্দ্বিতা, নির্বাচনী পরিবেশ, প্রশাসনিক কাঠামো, ভোটার উপস্থিতি এসবই বড় চ্যালেঞ্জ।এখন শুধু অপেক্ষা ! সুষ্ঠু নিরপেক্ষ জালিয়াতিহীন নির্বাচন হলে দুই শতাধিক আসনে জয় পেয়ে সরকার গঠন করনে বিএনপি।


দুই শতাধিক আসনে বিজয় নিঃসন্দেহে একটি উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য হলেও গত ২৫ ডিসেম্বরের পর থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শতাধিক সভা-সমাবেশ বিএনপির নেতৃবৃন্দসহ তৃণমূলের জনগণের আশা-আকাঙ্ক্ষাও প্রত্যাশা পুরনের প্রতিশ্রুতিতে সংগঠনের ভোটার বৃদ্ধি পেয়েছে। সম্প্রতিকালে তারেক রহমানের মিটিং সমাবেশে জনসমাগম যেভাবে বৃদ্ধি পেয়েছে সব ঠিক থাকলে ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে দুই শতাধিক আসনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে এমন আশা করেছেন দলের শীর্ষ স্থানীয় নেতা-কর্মীরা | তবে রাজনৈতিক ইতিহাস বলছে, বাংলাদেশে জনমতের স্রোত কখনও কখনও নাটকীয় পরিবর্তন আনতে পারে। বিএনপির আত্মবিশ্বাস কতটা বাস্তবে রূপ নেয়, তা নির্ভর করবে ভোটের দিনের পরিবেশ, জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত এবং সামগ্রিক নির্বাচনী ব্যবস্থার ওপর।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)