ঢাকা, বাংলাদেশ || সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আউশ ধানের আবাদ- উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ

ইমরান হোসেন পাপ্পু

, নড়াইল

প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল,২০২৬, ০৬:৫৬ পিএম
আউশ ধানের আবাদ- উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে কৃষকদের মাঝে সরকারি  প্রণোদনা বিতরণ

prajanma24 ছবি: সংগৃহীত

খরিব -১ আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নড়াইল সদর উপজেলায় কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
শনিবার ( ১১ এপ্রিল ) দুপুর বারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে ৩ হাজার ৯০০ জন কৃষক -কৃষানের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণ করা হয় প্রতি জন কৃষক পেয়েছেন ৫ কেজি আউশ ধানের বীজ ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এম ও পি সার।
অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল -২ আসনের সংসার সদস্য মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু।
এ সময়ে প্রধান অতিথি বলেন, প্রকৃত কৃষক যেন প্রণোদনার উপকরণ পায়, তা নিশ্চিত করতে হবে।
কোনো ধরনের স্বজনপ্রীতি যেন না হয়।
কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন এবং আউশ ধানের উৎপাদন বৃদ্ধি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার টি এম রাহসিন কবির। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ রোকনুজ্জামান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)