ছবি: সংগৃহীত
ঝালকাঠির কাঁঠালিয়ায় হিমাংশু মিস্ত্রী নামের এক কৃষকের শতাধিক কলাগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা।
বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক হিমাংশু মিস্ত্রী জানান, বুধবার দুপুরে এলাকার কয়েক দুর্বৃত্ত তার কলাবাগান
থেকে ৫ ছড়ি কলা কেটে নেয়। খবর পেয়ে সেই কলা ফেরত আনা হয়। এতে ক্ষিপ্ত হয়ে দুপুরে
ওই কৃষকের কলা ক্ষেতের কলাসহ শতাধিক গাছ কেটে ফেলে।
কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, শুনেছি এক কৃষকের কলাসহ গাছ কেটে
ফেলে হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।