প্রজন্ম২৪ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’-এর অংশ হিসেবে পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে Agriculturists Association of Bangladesh (AAB) এর উদ্যোগে ০৭ জুলাই ২০২৬ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI) প্রাঙ্গণে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় |

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন BLRI-এর হাফেজ মাওলানা মোঃ আহমেদুল হাসান | পরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন BLRI-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুক এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজাহান খান তুহিন|
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী|
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই | ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসতে হবে|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, এমপি (ঢাকা-১৯); কৃষিবিদ হাসান জাফির তুহিন, চেয়ারম্যান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবং সভাপতি, কৃষক দল কেন্দ্রীয় কমিটি এবং শহীদুল ইসলাম বাবুল, এমপি (ফরিদপুর-৪), সাধারণ সম্পাদক, কৃষক দল কেন্দ্রীয় কমিটি|
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ | এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, পরিচালক পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, পরিচালক বহি:রাঙ্গন কার্যক্রম ড. মোঃ জামশেদ আলম,
অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল্লাহ মজুমদার, রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, প্রধান খামার তত্ত্বাবধায়ক (চঃ দাঃ) কৃষিবিদ আখতার হোসেন, উর্দ্ধতন ˆবজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, উর্দ্ধতন ˆবজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ আক্কাচ আলী, উপ-পরিচালক কৃষিবিদ মাহবুবুল আলম এবং এস্টেট উইং এর অনান্য কর্মকর্তাবৃন্দ |
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব | বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আরও বিস্তৃত করা সময়ের দাবি| তারা সরকারের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ সফল করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, কৃষিবিদ, শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান|
অনুষ্ঠান শেষে BLRI চত্বরে প্রধান অতিথি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বিশেষ অতিথি সুলতান সালাউদ্দিন টুকু, এমপি নিমগাছের চারা রোপণ করেন| পরবর্তীতে ডেইরি ফার্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে “একটি শিশু, একটি গাছ” স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়|
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও দেশব্যাপী অব্যাহত থাকবে|