ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেকৃবি'র উদ্যোগে দেশীয় ছোট মাছ চাষ ও খামার যান্ত্রিকীকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রজন্ম২৪

, শেকৃবি

প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন,২০২৬, ১০:৫৮ পিএম
শেকৃবি'র উদ্যোগে দেশীয় ছোট মাছ চাষ ও খামার যান্ত্রিকীকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের উদ্যোগে "উত্তম অনুশীলনে দেশীয় ছোট মাছ চাষ এবং খামার যান্ত্রিকীকরণ" শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকালে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সেলিম রেজা। তিনি বলেন, দেশীয় ছোট মাছ ও বড় মাছ চাষের ক্ষেত্রে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। তিনি আরও বলেন, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ১০০ শতাংশ জমিতে ৫০০ শতাংশ সমতুল্য উৎপাদন অর্জন করা সম্ভব। তিনি দেশীয় ছোট মাছ যেমন মলা, ভেলা, দারকিনা ও চেলা চাষে গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি বলেন, চুন ও লবণ মাছের জন্য অত্যন্ত কার্যকর ওষুধ হিসেবে কাজ করে। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. নিগার সুলতানা, শ্রীনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুল ইসলাম এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জামশেদ আলম।
প্রশিক্ষণে দেশীয় ছোট মাছ চাষের আধুনিক ও টেকসই প্রযুক্তি, পুষ্টি নিরাপত্তায় দেশীয় মাছের গুরুত্ব, খামার ব্যবস্থাপনায় আধুনিক যন্ত্রের ব্যবহার, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে যান্ত্রিকীকরণের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
আয়োজকরা জানান, কৃষক ও মৎস্যচাষীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নিরাপদ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)