প্রজন্ম24 ডেস্ক:
ঠাকুরগাঁও জামায়াত আমিররে
ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা
ছবি:
ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিন প্রধানকে সৈয়দপুর এয়ারপোর্টে আটকের সময় তিনি জানান, তারকাছে ৫০ লাখ টাকা আছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টাকা গণনা শেষে জানায়, ৫০ লাখ নয়, ৭৪ লাখ টাকা সেখানে রয়েছে। ফলে নতুন করে জামাতের মিথ্যাচারের তথ্য উদঘাটন করেছে নীলফামারী পুলিশ।
বিমানবন্দর সূত্র জানায়, তল্লাশির সময় তাঁর লাগেজে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়।
বেলাল উদ্দিন প্রধান দাবি করেছেন, টাকার পরিমাণ ৫০ লাখ টাকার কিছু বেশি। তিনি বলেন, ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে এই টাকা বহন করছিলেন।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গণনা শেষে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে।
জানা গেছে, বেলাল উদ্দিন প্রধানের বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায়। তাঁর বাবার নাম দবিরুল ইসলাম। তিনি সালন্দর ডিগ্রি কলেজের শিক্ষক।
এদিকে বিমানবন্দর থেকে আটকের পর নিজেকে অসুস্থ দাবি করলে জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধানকে হাসপাতালে নেওয়া হয়।