মোঃ রেজুওয়ান আহমেদ
, জয়পুরহাট
বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী, সাবেক সফল চেয়ারম্যান জনাব মোঃ রকিব উদ্দীন (আবু সাঈদ)-এর উদ্যোগে ধুনুট গ্রামে এক বিশাল গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর (মঙ্গলবার) দিনব্যাপী ইউনিয়নের গ্রাম-গঞ্জ, হাট-বাজার ও উঠান বৈঠকে তিনি সুশীল সমাজসহ সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন ও নাগরিক সমস্যার কথা শোনেন।
গণসংযোগকালে তিনি বলেন, “অতীতে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন, আমি সাধ্যমতো মানুষের সেবা ও এলাকার উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করেছি। আবারও নির্বাচিত হলে মাদক মুক্ত সমাজ গঠন, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়ন এবং রাস্তাঘাটের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচনের বিকল্প নেই।”
উক্ত গণসংযোগে ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সোবহান, ইউনিয়ন সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মাজহারুল ইসলাম এবং কালাই উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোন্তাহার হোসেন সেক্রেটারি মহান উদ্দিন সহ জামায়াতে ইসলামীর স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।