ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মণিরামপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

রুহুল কুদ্দুস

, মণিরামপুর:

প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ০৯:৩২ পিএম
আপডেট : বুধবার, ২৪ জুন,২০২৬, ১০:১২ পিএম
মণিরামপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এক জাঁকজমকপূর্ণ ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন বুধবার বিকেলে রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার বাগেরআলি যুব সংঘের আয়োজনে এবং শিক্ষক রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দূর-দূরান্ত থেকে আসা ক্ষীপ্রগতির ঘোড়া ও সওয়ারীদের এই লড়াই দেখতে দুপুরের পর থেকেই হাজারো উৎসুক জনতার ঢল নামে। জমকালো অতিথি ও আলোচনা সভা ঘোড়াদৌড় প্রতিযোগিতা শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোতালেব গাজী, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদ, যুবদল নেতা তুহিন মাহমুদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জননেতা আসাদুজ্জামান মিন্টু বলেন, ঘোড়াদৌড় আমাদের বাংলার এক প্রাচীন ও লোকজ ঐতিহ্য। প্রযুক্তির এই যুগে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এমন সুস্থ বিনোদন ও খেলাধুলার বিকল্প নেই। গ্রামীণ এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হানুয়ার বাগেরআলি যুব সংঘের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ঘোড়ার মালিক ও সওয়ারীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। চমৎকার ও শান্তিপূর্ণ পরিবেশে খেলাটি সম্পন্ন করায় আয়োজক কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানান অনুষ্ঠানের সভাপতি মফিজুর রহমান মফিজ।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে শেষ হয় এবং স্থানীয় সাধারণ মানুষ দীর্ঘদিন পর এমন একটি জমজমাট আয়োজন উপভোগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)