প্রজন্ম24
, ডেক্স
বিশ্বের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের মতো বলিউডের অভিনয়শিল্পী ও সংগীতশিল্পীরা সিনেমার পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টে পারফর্ম করে থাকেন। এক সময় বলিউড বাদশা শাহরুখ খানও অর্থের প্রয়োজনে বিয়ে বাড়িতে নাচতেন; যদিও এখন আর তাকে দেখা যায় না। পাকিস্তানি তারকাদের ক্ষেত্রেও ব্যাপারটা ব্যতিক্রম নয়।
পাকিস্তানের সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন সংগীতশিল্পীদের মধ্যে রয়েছেন কিংবদন্তি রাহাত ফতেহ আলী খান ও আতিফ আসলাম। দু’জনই শক্তিশালী লাইভ পারফরম্যান্সের জন্য পরিচিত। ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় বহু গানে কণ্ঠ দিয়েছেন তারা; যা সীমান্ত পেরিয়ে গেছে।