ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভোট দিতে এসে কন্যা সন্তানের জন্ম, নাম রাখলেন খালেদা জিয়া

প্রজন্ম24 ডেস্ক:

প্রকাশ : রবিবার, ১৫ ফেব্রুয়ারি,২০২৬, ০৯:৫১ পিএম
ভোট দিতে এসে কন্যা সন্তানের জন্ম, নাম রাখলেন খালেদা জিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিতে গিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছেন আম্বিয়া খাতুন নামের এক গৃহবধু। অন্তঃসত্ত্বা অবস্থায় ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার পর হঠাৎ প্রসব ব্যথা শুরু হয়। পরে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। ভোট দিয়ে গিয়ে জন্ম দেওয়া কন্যা শিশুটির নাম খালেদা জিয়া রেখেছে ওই পরিবার।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম ওই নবজাতককে শুভেচ্ছা জানাতে গৃহবধুর বাড়িতে উপস্থিত হয়। এসময় নবজাতক ও তার মায়ের খোঁজখবর নেন এবং ফুলের তোড়া উপহার দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত (১২ ফেব্রুয়ারিরায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শরিফুল ইসলাম আকন্দের স্ত্রী আম্বিয়া খাতুন ভোট দিতে যায়। লাইনে দাঁড়িয়ে থাকার পরে প্রসব ব্যথা উঠে। পাশের বাড়িতে নেওয়ার পর এক কন্যা সন্তানের জন্ম দেন আম্বিয়া। পরিবার নবজাতকের নাম রেখেছেন খালেদা জিয়া। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই নবজাতক ও তার পরিবারের জন্য শুভকামনা জানায়। ভোটের দিনে এমন ব্যতিক্রমী ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার জন্ম দেয়।
নবজাতক কন্যার পিতা শরিফুল ইসলাম বলেন, ভোটের মতো গুরুত্বপূর্ণ দিনে সন্তানের জন্ম হওয়ায় স্মরণীয় করে রাখতে আমার মেয়ের নাম রেখেছি খালেদা জিয়া। আজকে জেলা প্রশাসক মেয়ে দেখতে এসে তিনি নাম রাখেন ‘ত্রয়ো’। অনেকেই সন্তানকে দোয়া ও শুভকামনা জানিয়েছেন। মা ও শিশুর সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)