ঢাকা, বাংলাদেশ || শনিবার, ৩০ মে ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শার্শার উলশীতে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

দেবুল কুমার দাস

, বেনাপোল

প্রকাশ : সোমবার, ১১ মে,২০২৬, ০৮:০১ পিএম
শার্শার উলশীতে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

যশোর- সাতক্ষীরা সড়কের শার্শা উপজেলার উলসীর খাজুরা নামক স্থানে একটি ইটভাটার সামনে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে যশোর নাভারন সাতক্ষীরা সড়কের উলসীর খাজুরা গ্রামের কেবি ইটভাটার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- শাহীনুর রহমান (৩৫) ও তোজাম্মেল হোসেন (৪২)। শাহীনুর রহমান শার্শা উপজেলার উলাশি খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে ও তোজাম্মেল হোসেন একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে।
সাতক্ষীরাগামী একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো-ট-২০-৭৪৪২) সঙ্গে উলশী থেকে নাভারনগামী একটি প্লাটিনা মোটরসাইকেলের (সাতক্ষীরা-হ-১৩-৮১৬৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহীনুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের আরোহী তোজাম্মেল হোসেনকে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)