ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ময়মনসিংহে বজ্রাঘাতে দুজনের মৃত্যু

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ০৭:৪২ পিএম
ময়মনসিংহে বজ্রাঘাতে দুজনের মৃত্যু

ময়মনসিংহের দুই উপজেলায় বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ২টার দিকে জেলার গৌরীপুর ও গফরগাঁওয়ে তারা মারা যান।
নিহতরা হলেন জেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের ওলি মিয়ার ছেলে রহমত আলী উজ্জ্বল (৩০)। তিনি পেশায় মুদি দোকানি ছিলেন।
অপরজন জেলার গফরগাঁওয়ের উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের মমতাজ আলী খান (৫৮)।
গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান হজরত আলী বলেন, ‘রহমত আলী উজ্জ্বল মুদি দোকানি। দুপুরে বজ্রাঘাতে সময় বোন জামাইয়ের ধানক্ষেত দেখতে পুর্বোনাপাড়া গ্রামে যান। সেখানে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ‘বজ্রাঘাতে এক যুবক মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘মমতাজ আলী খান জোহরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)