ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাইবান্ধার সাঘাটায় পেট্রল বোমাসদৃশ বস্তুসহ ৫ প্রচারকর্মী আটক

প্রজন্ম24 ডেস্ক:

প্রকাশ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি,২০২৬, ০৯:৪১ পিএম
গাইবান্ধার সাঘাটায় পেট্রল বোমাসদৃশ বস্তুসহ ৫ প্রচারকর্মী আটক

prajanma24 ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পেট্রল বোমাসদৃশ বস্তুসহ পাঁচজন নির্বাচন প্রচারকর্মীকে আটকের পর মোবাইল কোর্টে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সাঘাটা থানার সামনে তাদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ করেন।
ঘটনায় জড়িত পাঁচজন স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের প্রচারকর্মী। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ঘটনাটি ঘটে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে চারজনকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ফুলছড়ি উপজেলার বাসিন্দা ওয়াহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, পাভেল, রাসেল ও মমিন নামের পাঁচ ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশাযোগে ডাকবাংলা এলাকায় পৌঁছলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি করলে ভেতরে দুটি পেট্রল বোমাসদৃশ বোতল দেখতে পাওয়া যায়। খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যায়।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচজনের মধ্যে চারজনকে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ জানান, এসব বস্তু নির্বাচনে ব্যবহারের উদ্দেশে আনা হচ্ছিল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)