ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় চালকের মাথায় আঘাত করে রিকশা ছিনতাই

প্রজন্ম24 ডেস্ক:

প্রকাশ : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি,২০২৬, ০২:৩৩ পিএম
খুলনায় চালকের মাথায় আঘাত করে রিকশা ছিনতাই

prajanma24 ছবি: সংগৃহীত

খুলনায় চালকের মাথায় আঘাত করে রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর বড় মির্জাপুর ক্রস রোডে ঘটনাটি ঘটে। তাঁকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহত রিকশাচালকের নাম রনি (২৮)। তিনি খালিশপুর এলাকার বাসিন্দা আফসার গোলদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে নগরীর বড় মির্জাপুর রোড হয়ে যাত্রীসহ রিকশাটি মির্জাপুর ক্রস রোডে প্রবেশ করে। এর কিছুক্ষণ পর চালকের মাথায় আঘাত করে রাস্তায় ফেলে যাত্রী রিকশা নিয়ে পালিয়ে যায়। চালকের চিৎসার শুনে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রনির অবস্থা আশঙ্কাজনক। আঘাতটি গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। ঘটনাস্থলের আশপাশের বাড়ির সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দুর্বৃত্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)