ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

৩০ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

প্রজন্ম24 ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:৪১ পিএম
৩০ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনে ৩০টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে ৩৩ হাজার ১৫৭ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৬৪৯ ভোট।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত পাওয়া ৩০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ঠাকুরগাঁও-১ আসনের মোট ১৮৫টি কেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রের স্থানীয় ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১১ হাজার ৫০৮ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
বিশেষ করে বিএনপি মহাসচিবের নিজ কেন্দ্র 'ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়' ভোট কেন্দ্রে ধানের শীষ প্রতীকে বিপুল ভোট পড়েছে। এই কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১৭৭৭ ভোট, অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৬১২ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী রেজাউল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৬ ভোট।
আসনটিতে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা চললেও এখন পর্যন্ত বড় ব্যবধানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই সুবিধাজনক অবস্থানে রয়েছেন। বাকি ১৫৫টি কেন্দ্রের ভোট গণনা এখনো চলছে।
উক্ত কেন্দ্রে গণভোটের ফলাফলে দেখা গেছে, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৭৯৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৫২১টি।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)