রোকসানা আক্তার পিংকি
, রাঙ্গামাটি
মাদকদ্রব্য, জুয়া, চাঁদাবাজ, অস্ত্রধারী, ইভটিজিং ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে ১০০০ ( এক হাজার ) পিস ইয়াবাসহ ০৩ জন আটক।
সোমবার (২৫ মে) রিজার্ভ বাজার এলাকার ২নং পাথরঘাটা, মুন্সি মিয়া টিলায় অভিযান পরিচালনা করে দুপুর অনুমান ১টা ৪৫ মিনিটে রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রাঙ্গামাটির অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি টিম বিশেষ অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে মোট ১০০০ ( এক হাজার ) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ট্রলার জব্দ করা হয়।
আটকৃতরা হলো রাঙ্গামাটি সদর উপজেলার কিল্লামুরা কিনা মিত্র চাকমা ( ৪৬ ), জুরাছড়ি উপজেলার কুসুমছড়ি সবিমল চাকমা ( ৩৬ ), জুরাছড়ি উপজেলার বালুখালী হরিলাল চাকমা ( ৫০ )।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।