ঢাকা, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাঙ্গামাটিতে ৫০০ পিস ইয়াবা সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

রোকসানা আক্তার পিংকি

, রাঙ্গামাটি

প্রকাশ : শনিবার, ২২ আগস্ট,২০২৬, ১০:৩১ পিএম
রাঙ্গামাটিতে ৫০০ পিস ইয়াবা সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

রাঙ্গামাটি শহরের বনরুপা বাজার এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
শনিবার (২২ আগস্ট) রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে
অভিযানকালে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ পারভেজ মোশারফ (২৪), পিতা- মোঃ আব্দুর রহমান,২। মোঃ আবু সাঈদ (৬৬), পিতা- মৃত মছরব আলী। আসামি দুজনই শহরের বনরুপা ফরেস্ট কলোনী এলাকার বাসিন্দা।
এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন