ঢাকা, বাংলাদেশ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষিকার মৃত্যু

রোকসানা আক্তার পিংকি

, রাঙ্গামাটি

প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ০৯:০৫ পিএম
জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষিকার মৃত্যু

রাঙ্গামাটিতে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শতাব্দী চাকমা (৫০) নামে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার সকালে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শতাব্দী চাকমা নানিয়ারচর উপজেলার রামহরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।
নিহত শতাব্দী চাকমা রাঙ্গামাটি পৌরসভার ৬ নং ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা। তার বাবা প্রয়াত রবীচন্দ্র চাকমা এবং মা প্রয়াত লক্ষীদেবী চাকমা।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শওকত আকবর খান জানান, বিদ্যুতায়িত একজনকে সকালে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে পৌছানোর পূর্বেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, শনিবার সকালে নিজ বাসা থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হন শতাব্দী চাকমা। পথে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার অপেক্ষায় থাকাকালে রাস্তার পাশে থাকা একটি জাম গাছ থেকে জাম পাড়ার চেষ্টা করেন। এ সময় কাঁচা বাঁশ ব্যবহার করে জাম পাড়তে গিয়ে অসাবধানতাবশত বাঁশটি পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
নানিয়ারচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তফিকুল ইসলাম বলেন, সকালে নানিয়ারচর আসার পথে একজন স্কুল শিক্ষক ঘিলাছড়ি এলাকায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)